Events
Discover our upcoming activities and look back at past highlights.
Events
সামাজিক কল্যাণইফতার বিতরণ কর্মসূচি ২০২৬: পথচারী, শ্রমজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশে প্রতিবাদী কন্ঠ
পবিত্র রমজান মাস উপলক্ষে “প্রতিবাদী কন্ঠ” এর উদ্যোগে আয়োজন করা হয় ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬। এই মানবিক কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেওয়া হয়, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়েও সময়মতো ইফতার করতে পারেন। পাশাপাশি পথচারী, রিকশাচালক এবং কর্মব্যস্ত মানুষের মাঝেও ইফতার বিতরণ করা হয়—যারা ব্যস্ততার কারণে ঠিক সময়ে ইফতার করার সুযোগ পান না।এছাড়াও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ইফতার পৌঁছে দেওয়া হয়, যা মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।প্রতিবাদী কন্ঠ সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। .
View Details
সামাজিক কল্যাণশীতবস্ত্র বিতরণ ২০২৬: প্রতিবাদী কন্ঠের মানবিক উদ্যোগে ২০০ মানুষের মুখে হাসি
প্রতিবাদী কন্ঠ সংগঠনের উদ্যোগে ২০২৬ সালের শীত মৌসুমে এক মানবিক কার্যক্রম হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার চকবাজারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয় (৬৫/৩ ওয়াটার ওয়ার্কস রোড চকবাজার ঢাকা) প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২০০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।প্রতিবাদী কন্ঠ বরাবরের মতোই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। .
View Details
সংগঠনের অনুষ্ঠানজাঁকজমকপূর্ণ আয়োজনে ‘প্রতিবাদী কন্ঠ’ মানবিক সংগঠনের উদ্বোধন
১৯ ডিসেম্বর ২০২১ তারিখে ১০নং নরোত্তমপুর, ডাকঘর: পন্ডিত বাজার থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।মৌলভী কলিম উল্যাহ ছাহেবের মসজিদ সংলগ্ন এ এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবাদী কন্ঠ মানবিক সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা ও দায়িত্বশীলরা জানান, ‘প্রতিবাদী কন্ঠ’ সবসময় অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরা হয়।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের সফলতা কামনা করা হয় এবং সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করা হয়.
View Details
জাতীয় কর্মসূচিআন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে প্রতিবাদী কন্ঠ-এর র্যালি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদী কন্ঠ সংগঠনের উদ্যোগে একটি র্যালি আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করে ব্যানার হাতে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।র্যালিটি ছিল ভাষার মর্যাদা রক্ষা, দেশপ্রেম জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে.
View Details
শিক্ষা ও ধর্মীয় সহায়তামাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান — প্রতিবাদী কন্ঠ
মাহফিল অনুষ্ঠানে প্রতিবাদী কন্ঠ সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাফেজদের হাতে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা এবং তাদের পরিশ্রম ও অর্জনকে সম্মান জানানো। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে!
View Details
সামাজিক কল্যাণঅসহায় পরিবারের পাশে ‘প্রতিবাদী কন্ঠ’ — মরহুম ওজিউল্লাহ’র মরদেহ পরিবহনে সহায়তা
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন বজরা ইউনিয়নের শাকেরপুর গ্রামের সাপরাশি বাড়ির বাসিন্দা মরহুম ওজিউল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ভাড়া বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না।এমন পরিস্থিতিতে ‘প্রতিবাদী কন্ঠ’ মানবিক সংগঠন এগিয়ে আসে এবং মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করে। .
View Details
সংগঠনের অনুষ্ঠানইফতার মাহফিল ২০২৫: নতুন কমিটির উদ্যোগে আজীবন সদস্য ও সম্মানিত অতিথিদের মিলনায়তনে মানবতার বন্ধনে ‘প্রতিবাদী কন্ঠ’
পবিত্র মাহে রমজান উপলক্ষে “প্রতিবাদী কন্ঠ” মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল ২০২৫। ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করার লক্ষ্যে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ঢাকার বকশিবাজারে অবস্থিত রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার (১০/সি, উর্দূ রোড)-এ।এই মাহফিলে সংগঠনের সম্মানিত আজীবন সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সবার সম্মিলিত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয়।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আজিম মিশ্র মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। এছাড়াও সদস্য সচিব মোঃ মামুন আহমেদ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের সম্মিলিত উদ্যোগ, পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে এই ইফতার আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা পুরো আয়োজনকে করে তোলে সুশৃঙ্খল ও আকর্ষণীয়।এছাড়াও সংগঠনের আজীবন সদস্য ও উপদেষ্টা জনাব পিন্টু আহমেদ, জনাব মোঃ আজিম মিঞা এবং জনাব মামুন আহমেদ—এই তিনজনের তত্ত্বাবধানে আয়োজনটি আরও সুন্দর ও পরিপাটি রূপ পায়।রমজানের পবিত্র তাৎপর্যকে ধারণ করে এই ইফতার মাহফিল সকলের মাঝে ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়।“প্রতিবাদী কন্ঠ” ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। .
View Details
সামাজিক কল্যাণঅসহায় রতনের পাশে ‘প্রতিবাদী কন্ঠ’ মানবিক সহায়তায় নগদ অর্থ প্রদান
অসহায় রতনের পাশে দাঁড়িয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দসহ কিছু মানবিক ও সামাজিক হৃদয়বান মানুষ। তাদের সহানুভূতি ও সহযোগিতার হাতেই গড়ে উঠছে এক মানবিক সহায়তার দৃষ্টান্ত।ছবিতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে—রতন ও তার পরিবার কতটা চরম অসহায় ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন। এমন বাস্তবতায় শুধু সহানুভূতি নয়, কার্যকর সহায়তা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধু কথা নয়, বাস্তব সহায়তা প্রদানে সচেষ্ট হয়েছি। সংগঠনের পক্ষ থেকে ২৬ জুলাই ২০২৬ তারিখে অসহায় রতনকে ২০,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।আমাদের বিশ্বাস—মানবতার সেবা, সহমর্মিতা ও সহযোগিতার হাত যত বিস্তৃত হবে, সমাজ তত বেশি সুন্দর ও মানবিক হয়ে উঠবে।ইনশাআল্লাহ, প্রতিবাদী কন্ঠ ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। .
View Details