Back to Events
ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬: পথচারী, শ্রমজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশে প্রতিবাদী কন্ঠসামাজিক কল্যাণ

ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬: পথচারী, শ্রমজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশে প্রতিবাদী কন্ঠ

Upcoming

About This Event

পবিত্র রমজান মাস উপলক্ষে “প্রতিবাদী কন্ঠ” এর উদ্যোগে আয়োজন করা হয় ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬। এই মানবিক কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেওয়া হয়, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়েও সময়মতো ইফতার করতে পারেন। পাশাপাশি পথচারী, রিকশাচালক এবং কর্মব্যস্ত মানুষের মাঝেও ইফতার বিতরণ করা হয়—যারা ব্যস্ততার কারণে ঠিক সময়ে ইফতার করার সুযোগ পান না।এছাড়াও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ইফতার পৌঁছে দেওয়া হয়, যা মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।প্রতিবাদী কন্ঠ সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। .

Event Highlights

  • প্রায় ১৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
  • দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার প্রদান
  • পথচারী ও রিকশাচালকদের জন্য বিশেষ উদ্যোগ
  • মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত

Gallery

ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬: পথচারী, শ্রমজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশে প্রতিবাদী কন্ঠ gallery image 1
ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬: পথচারী, শ্রমজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পাশে প্রতিবাদী কন্ঠ gallery image 2