প্রতিবাদী কন্ঠ decorative background

প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ গুলো বাঁধবে জোট, অন্যায় হবে প্রতিরোধ

165+Members
6+Events
6+Departments
3+Years Active

Events

Don't miss out on our latest activities

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘প্রতিবাদী কন্ঠ’ মানবিক সংগঠনের উদ্বোধনসংগঠনের অনুষ্ঠান

ডিসেম্বর ১৯, ২০২১

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘প্রতিবাদী কন্ঠ’ মানবিক সংগঠনের উদ্বোধন

১৯ ডিসেম্বর ২০২১ তারিখে ১০নং নরোত্তমপুর, ডাকঘর: পন্ডিত বাজার থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।মৌলভী কলিম উল্যাহ ছাহেবের মসজিদ সংলগ্ন এ এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবাদী কন্ঠ মানবিক সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা ও দায়িত্বশীলরা জানান, ‘প্রতিবাদী কন্ঠ’ সবসময় অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরা হয়।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের সফলতা কামনা করা হয় এবং সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করা হয়.

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে প্রতিবাদী কন্ঠ-এর র‍্যালিজাতীয় কর্মসূচি

ফেব্রুয়ারী ২১, ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে প্রতিবাদী কন্ঠ-এর র‍্যালি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদী কন্ঠ সংগঠনের উদ্যোগে একটি র‍্যালি আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করে ব্যানার হাতে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।র‍্যালিটি ছিল ভাষার মর্যাদা রক্ষা, দেশপ্রেম জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে.

মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান — প্রতিবাদী কন্ঠশিক্ষা ও ধর্মীয় সহায়তা

জানুয়ারী ৩০, ২০২২

মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান — প্রতিবাদী কন্ঠ

মাহফিল অনুষ্ঠানে প্রতিবাদী কন্ঠ সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাফেজদের হাতে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা এবং তাদের পরিশ্রম ও অর্জনকে সম্মান জানানো। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে!

View All Events

Ready to Join Us?

প্রতিবাদী কন্ঠ গুলো বাঁধবে জোট, অন্যায় হবে প্রতিরোধ

Learn More About Us